এশিয়া কাপ দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শ্রেয়াস আইয়ার

এশিয়া কাপ দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শ্রেয়াস আইয়ার

শ্রেয়াস আইয়ার

আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পাননি শ্রেয়াস আইয়ার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও ৩০ বছর বয়সি এই ব্যাটারকে দলে না রাখায় বিস্ময় ছড়িয়েছে ক্রিকেট মহলে। সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও রবিচন্দ্রন অশ্বিন প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, শ্রেয়াসের সঙ্গে অন্যায় হয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন নিজেও।

সম্প্রতি এক পডকাস্টে আইয়ার বলেন, এটা তখনই হতাশাজনক যখন আপনি জানেন, একাদশে থাকা আপনার প্রাপ্য ছিল। এমন পরিস্থিতিতে বাদ পড়াটা কষ্টদায়ক। তবে কেউ যদি ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং দলের জন্য অবদান রাখে, তাহলে তাকে অবশ্যই সমর্থন করা উচিত। সবশেষে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। দল জিতলে সবাই খুশি থাকে।

আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান শ্রেয়াস আইয়ার। এর আগের মৌসুমে পাঞ্জাব কিংসের হয়েও করেছিলেন ৬০৪ রান। ধারাবাহিক এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপে মূল দল তো বটেই, রিজার্ভ তালিকাতেও জায়গা হয়নি তার। ভারতের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে হতাশ ভক্ত-সমর্থকরা প্রশ্ন তুলছেন,কেন উপেক্ষিত শ্রেয়াস আইয়ার?