বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৯৮

বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৯৮

প্রতিকি ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৯৪ জনকে। মোট ১ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযানিক কার্যক্রমে চারটি ওয়ান শুটারগান, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।