রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩১৩ মামলা
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩১৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার পাশাপাশি অভিযানকালে ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১০২ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।