ঢাকায় ছাত্রলীগ ও সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

ঢাকায় ছাত্রলীগ ও সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

প্রতিকি ছবি

রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে খিলগাঁও থানার মুক্ত বিরিয়ানির সামনে থেকে আকাশ ও তাহমিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ১০টান দিকে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য বাবুকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।