নামাজে ডানে-বাঁয়ে সালাম ফেরানোর বিধান কী?

নামাজে ডানে-বাঁয়ে সালাম ফেরানোর বিধান কী?

প্রতিকী ছবি

প্রশ্ন : ফরজ ও সুন্নত নামাজ শেষ করার সময় ডানে-বাঁয়ে সালাম ফেরানো কি ওয়াজিব, নাকি সুন্নত? সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সম্পূর্ণ পড়তে হবে?

-রিয়াদ, গাজীপুর

উত্তর : ফিকহবিদদের বিশুদ্ধ মতানুযায়ী সব নামাজের শেষে দুইবার সালাম ফেরানো ওয়াজিব। তবে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’-এর মধ্যে শুধু ‘আসসালামু’ শব্দ বলা ওয়াজিব এবং পুরোটা বলা সুন্নত। (আদ্দুররুল মুখতার : ১/৪৬৮, মারাকিল ফালাহ : ৯৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২৯৫)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।