বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিয়ারচর এলাকায় খোষকান্দি-দরিয়ারচর পাকা সড়কের ওপর সাহাবুদ্দিনের মোটর গ্যারেজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে লাদেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-গ ৩২-০৮৩৭ নম্বরের একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।