জামিনসংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ সদর দপ্তার

জামিনসংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ সদর দপ্তার

ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ফটোকার্ডে প্রচারিত জামিন পাওয়াসংক্রান্ত বক্তব‍্য আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তার করা বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’ এ কথা আইজিপি বলেননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলেছে, উদ্দেশ্যমূলকভাবে এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে তারা।