মহসিন নকভিকে এসিসি থেকে সরিয়ে দিতে চক্রান্ত করছে ভারত

মহসিন নকভিকে এসিসি থেকে সরিয়ে দিতে চক্রান্ত করছে ভারত

ছবি: সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভাপতি মহসিন নকভির বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা বলছে, এশিয়া কাপ ফাইনালের পর নাকভি নিয়মভঙ্গ করেছেন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারেননি।

নিউজ১৮-এর রিপোর্ট অনুযায়ী, ভারত সরাসরি নাকভিকে সভাপতি পদ থেকে সরানোর দাবি জানাবে। কারণ তারা মনে করে, নাকভি তার দায়িত্ব ঠিকমতো পালন করেননি।

বিবাদ তৈরি হয় দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালের পর। যখন ভারত শিরোপা জিতেছিল, তখন নাকভি ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেল কক্ষে চলে যান। নিয়ম অনুযায়ী, এগুলো এসিসি অফিসে বা ভারতীয় দলের কাছে দেওয়া উচিত ছিল। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও ট্রফি ও মেডেল দুই জায়গাতেই ছিল না।

ভারত মনে করছে, এই ঘটনাই টুর্নামেন্টের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। তারা বলছে, নাকভি পক্ষপাতদুষ্ট হয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। ফলে তার কাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

এসিসির নিয়ম অনুযায়ী, সভাপতির ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ ক্রিকেট পরিচালনায় প্রভাব ফেলা যাবে না। কিন্তু ভারতের অভিযোগ, নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করায় ভারত শিরোপাজয়ী দলের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই কারণেই বিসিসিআই নাকভিকে সভাপতি পদ থেকে সরানোর দাবি তুলছে।