অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রবিবার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। এরপর শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।