বেনামাজিকে বিয়ের সাক্ষী রাখা যাবে কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : যে ব্যক্তি ঠিকমতো নামাজ-রোজা করে না, ধূমপান করে, তাকে বিয়ের সাক্ষী হিসেবে রাখা যাবে? এমন কাউকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে?
-তাজুল ইসলাম, ডুমনি
উত্তর : ইসলামের দৃষ্টিতে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুজন মুসলিম সাক্ষী থাকা অপরিহার্য। সাক্ষীদ্বয় পরিপূর্ণ মুত্তাকি হওয়া শর্ত নয়। সাক্ষীরা যেহেতু মুসলমান, তাই বিয়ে শুদ্ধ হবে। (আল বাহরুর রায়েক : ৩/৮৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৬/৫৭)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।