নৌপথে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

নৌপথে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ১

সংগ্রহীত ছবি

কুমিল্লার মেঘনায় কাঠালিয়া নৌপথে দীর্ঘদিন ধরে চলতে থাকা চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেঘনা থানাধীন চালিভাংঙ্গা নৌ-ফাঁড়ির একটি টিম নদীতে টহলকালীন পাথরবোঝাই বোট থেকে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে আটক করে আক্তার হোসেন নামে এক যুবককে। তিনি তিতাস থানার সরস্বতীচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

রাধানগর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের দক্ষিণ পাশে নদীপথে অভিযান চালানোর সময় চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র (লোহার রড) এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি টলার জব্দ করে।

 

চালিভাংঙ্গা নৌ-ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন জানান, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জলপথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।