ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রধান শিক্ষকের মৃত্যু

ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রধান শিক্ষকের মৃত্যু

নলছিটিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগতির বাস ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল ও বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচানো যায়নি মোটরসাইকেল আরোহী প্রধান শিক্ষক তোফাজ্জেলকে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।