খাওয়ার সময় মাথায় টুপি পরা কি বাধ্যতামূলক?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমার এক আত্মীয় বলেছেন, খাওয়ার সময় ও প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় মাথায় টুপি রাখতে হয়। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? এটা কি বাধ্যতামূলক?
-রিয়াজ মাহমুদ, বটতলী, লক্ষ্মীপুর
উত্তর : খাওয়ার সময় মাথায় টুপি না পরলেও কোনো অসুবিধা নেই। তবে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় মাথায় টুপি না রাখা অনুচিত। (আস সুনানুল কুবরা লিল বায়হাকি : ১/২৩৪, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ২/৪৪, আল বাহরুর রায়েক : ১/২৪৩, মাআরিফুস সুনান : ১/৭৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৩৪)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।