প্রভাষক নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ
ফাইল ছবি।
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ‘প্রভাষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা
বিভাগের নাম: পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত
পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/ সমমানসহ স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)
অন্যান্য সুবিধাদি: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগরভাতা, উৎসবভাতা, ইংরেজি ভার্সন ভাতা, বিশেষ ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১ নভেম্বর ২০২৫ তারিখ সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা
করে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: প্রভাষক পদের জন্য ৬০০ টাকা অনলাইন চার্জসহ পেমেন্ট করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট