রেসিপি : গ্রিল করা আনারসের সঙ্গে আইসক্রিম
ছবিঃ সংগৃহীত।
আইসক্রিমের সঙ্গে পোড়ানো আনারস। রইলো রেসিপি -
উপকরণ
আনারস: ১টি
ভ্যানিলা আইসক্রিম: ২ স্কুপ (প্রয়োজনমতো)
মাখন: ১ চা-চামচ
চিনি: ১ টেবিল চামচ
প্রণালি
আনারসের খোসা ফেলে টুকরা করে নিন।
গ্রিল প্যানে সামান্য মাখন ও চিনি দিয়ে দিন।
আনারস দিয়ে এক মিনিট ভেজে তুলে নিন।
পরিবেশনপাত্রে আইসক্রিমসহ পরিবেশন করুন।