আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

প্রতিকী ছবি

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা ৩০ মিনিট : গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র মঞ্চ

সকাল ১১টা : ঢাকার সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করবে গণতন্ত্র মঞ্চ।

এতে উপস্থিত থাকবেন গণতন্ত্র মঞ্চের জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।