বাংলাদেশ
চাপাইনবাবগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
সংগৃহীত ছবি
চাপাইনবাবগঞ্জে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসমাবেশ বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে নাচোল রেল স্টেশন মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনসহ দলীয় নেতাকর্মীরা।