ঢামেকে সিঁড়ির নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ঢামেকে সিঁড়ির নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে ১০১নং ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলের ভেতরে ১০১ নং ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।

 

তিনি আরও বলেন, আশপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। 

মো. ফারুক বলেন, বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।