কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. শুয়াইবুর রহমান (৫৪) নামে এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রোববার (১২ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. মারুফ হাসান বলেন, রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত শুয়াইবুর রহমানকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শুয়াইবুর রহমান কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক এলাকায়। তার বাবার নাম শমশের আলী।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।