ভারতে চিকিৎসাধীন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে চিকিৎসাধীন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

সংগ্রহীত ছবি

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা (৮০) মারা গেছেন। গতকাল বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে হাঁটতে বের হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দেবমাথা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি হূদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি ওডিঙ্গার স্বাস্থ্য নিয়ে জল্পনা চলছিল। যদিও পরিবারের সদস্যরা ও রাজনৈতিক মিত্ররা তাঁর গুরুতর অসুস্থতার খবর নাকচ করে আসছিলেন। ওডিঙ্গার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাসহ দেশটির অন্যান্য রাজনীতিবিদ ও বিশ্বনেতারাও তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।

ওডিঙ্গার মৃত্যুর সংবাদে তাঁর সমর্থকরা শোক প্রকাশের জন্য রাস্তায় নেমে আসছেন, বিশেষ করে তাঁর রাজনৈতিক শক্ত ঘাঁটি পশ্চিম কেনিয়া এবং নাইরোবির কিছু অংশে।