দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে খাওয়ার বিধান কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : অনেকে দাঁড়িয়ে ও হেঁটে হেঁটে পান, চকোলেট, চুইংগাম ইত্যাদি খায়। ইসলামের দৃষ্টিতে এর বিধান কী? এখন তো অনেক দোকান এমন আছে, যেখানে নিয়মই থাকে দাঁড়িয়ে খাওয়া। এভাবে দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গী কী?
-মতিউর রহমান, কুমিল্লা
উত্তর : বিষয়টি আসলে সমাজ ও পরিবেশের ওপর নির্ভরশীল। সমাজে যেহেতু উপরোক্ত খাবারগুলো দাঁড়িয়ে খাওয়াকে দোষের মনে করা হয় না, তাই এগুলো দাঁড়িয়ে খেলে সুন্নতপরিপন্থী বলে গণ্য হবে না।
(তিরমিজি, হাদিস : ১৮৮০, ইনজাহুল হাজত : ১/২৩৭, হাশিয়াতুস সনদ : ২/৩১০, তাকমিলাতু ফাতহিল মুলহিম : ৪/১২, জামিউল ফাতাওয়া : ১/৩৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৫০)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।