ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সংগৃহীত ছবি

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির চার-পাঁচজন শিক্ষার্থী। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।