মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি
মাগুরা-ঝিনাইদহ সড়কে ইছাখাদা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খন্দকার রেজাউল ইসলাম (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে ইছাখাদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ইছাখাদা গ্রামের খন্দকার ইমান আলীর ছেলে।
এ দুর্ঘটনায় ফারুক হোসেন (৫০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হন। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহাগ রেজাউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত রেজাউল ইসলাম মোটরসাইকেলযোগে ইছাখাদা বাজার এলাকার মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় মাগুরা থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রেজাউল ইসলাম ঘটনাস্থলেই গুরুতর আহত হন। আহত ফারুক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।