ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রতিকি ছবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২০ অক্টোবর) উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকায় রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এর আগে, রোববার সকাল ৮টার দিকে ওই নারীর প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে রুমাইছা হসপিটালে ভর্তি করেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে প্রসূতি খাদেজার প্রসব ব্যথা উঠে। এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে নিয়ে রুমাইছা হসপিটালে ভর্তি করেন। রাত ৯টার দিকে অপরাশেন থিয়েটার নিয়ে যায়। পরে সিজারের মাধ্যমে একটি পুত্রসন্তান জন্ম দেন। এরপর জানা যায় প্রসূতির রক্তক্ষরণ বন্ধ হয়নি। সোমবার ভোরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাভার এনাম মেডিকেলে হাসপাতালে পাঠালে রাস্তায় ওই নারীর মৃত্যু হয়।

রুমাইছা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মানিক মোল্লার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে দেখা করব বলে ফোন কেটে দেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ জানান, তদন্ত করে দ্রুত হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়া হবে।