পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
প্রতিকী ছবি
রংপুরের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পীরগঞ্জের গঙ্গারামপুর এলাকার দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) ও গাইবান্ধার পলাশবাড়ীর মহাদীপুর গ্রামের সোলাইমান (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিয়ারি বেগম পারিবারিক কাজে স্বামী দুলা মিয়ার অটোভ্যানে করে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে একটি মাহিন্দ্রা ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পথিমধ্যে সোনাকান্দর কলার হাট নামক স্থানে আসা ইটবোঝাই একটি মাহিন্দ্রা ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিয়ারি বেগম নিহত হন।
গুরুতর আহত অবস্থায় অপর পথচারী সোলাইমানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্র্যাক্টরসহ চালক দ্রুত সটকে পড়ে।
স্থানীয়রা জানায়, এ সড়কে প্রায়ই (ট্রাক্টরের) দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।