শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে আটক ১

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতিকি ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায়ার আলুটিলা বেড়াতে যাওয়ার সময় তারেং এলাকায় ধর্ষণ হয়েছেন এক স্কুলশিক্ষিকা। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। 


‎বৃহস্পতিবার রাতের দিকে স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে আলুটিলা আসার সময় তারেং এলাকায় অস্ত্র দেখিয়ে জোর পূর্বক জঙ্গলে নিয়ে শিক্ষিকাকে ধর্ষণ করে এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে স্হানীয় এলাকাবাসী ও সেনাবাহিনী ধর্ষণকারীকে আটক করে। সে খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (২৪)।

‎সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। পরে মাটিরাঙ্গা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

‎মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।