৩ মিনিটে ওভেন পরিষ্কার করার উপায়

৩ মিনিটে ওভেন পরিষ্কার করার উপায়

ছবি: সংগৃহীত

দ্রুত সময়ে খাবার গরম করা, টুকটাক রান্না করা কিংবা বেকিং এর জন্য মাইক্রোওয়েভ ওভেনের জুটি মেলা ভার। তবে কাজের এই জিনিসটি ঠিকমতো পরিষ্কার করার ক্ষেত্রে অনেকেরই অনীহা রয়েছে। 

রোজ খাবার গরম করতে করতে ওভেনের ভেতর অংশ তেল চিটচিটে হয় যায়। নিয়মিত এটি পরিষ্কার না করলে স্বাস্থ্যের জন্যও ক্ষতির কারণ হতে পারে। মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। মাত্র তিন মিনিটেই এটি পরিষ্কার করতে পারেন। কীভাবে? চলুন জানা যাক- 

ওভেনের নিজস্ব বৈশিষ্ট্য কাজে লাগিয়েই যন্ত্রটি পরিষ্কার রাখা যায়। নিয়মও সহজ। এজন্য মাইক্রোওয়েভ ওভেনে রান্না করা যায় এমন কাচ পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে সাদা ভিনেগার মেশান ২-৩ টেবিল চামচ। 

এই পাত্রটি ওভেনে দিয়ে উচ্চ তাপমাত্রায় ৩ মিনিট মাইক্রোওয়েভ চালিয়ে রাখুন। পানির বাষ্পেই ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। সাদা ভিনেগার থাকায়, চলে যাবে মাছ-মাংসের গন্ধও। এরপর পরিষ্কার কাপড় ভিজিয়ে ওভেনের ভেতরের অংশটি পরিষ্কার করে নিলেই চলবে।

কোনো কোনো মাইক্রোওয়েভ ওভেনে আলাদা করে স্টিম ক্লিনিং বা বাষ্পের সাহায্যে পরিষ্কারের অপশনও থাকে। এই সুবিধা থাকলে একই পদ্ধতিতেও ওভেন পরিষ্কার করে নিতে পারেন।

এ ছাড়া গ্রিল পদ্ধতি ব্যবহার করলেও, ভেতরে জমে থাকা খাবারের কণা, ময়লা বেরিয়ে আসে।