আজ মঙ্গলবার ০৪ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ মঙ্গলবার ০৪ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ০৪ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।

দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে।

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতম বইয়ে দিতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতি সাধন করবে।

মন ধর্মের প্রতি ঝুঁকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ভাঙাপ্রেম, বন্ধুত্ব জোড়া লাগবে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে।

বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হয়ে পড়বে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ গ্রহণসহ এসব কাজ থেকে বিরত থাকুন। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শত্রুরা পিছু হটবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ধৈর্য সাহস মনবল বাড়বে। ভাই বোনদের সহযোগিতা পাবেন। বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গান বাজনা আঁকা লেখায় পুরস্কার পাবেন। প্রেমী যুগলের জন্য মাইল ফলক হয়ে থাকবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। কোনো দলিলপত্র আসতে পারে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পাবেন। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।