অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ফাইল ছবি

রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।  শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার শিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, চারঘাট উপজেলার চামটা গ্রামের শিমুল আলী (২৫), মোহাম্মদ আলী (২৬) ও মোহাম্মদ তুহিন।  তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।  

চারঘাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খায়রুল ইসলাম জানান, রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।  পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।  নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।