স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত বহু যাত্রী

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত বহু যাত্রী

ছবিঃ সংগৃহীত।

স্লোভাকিয়ায় দুইটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছে। রবিবার সন্ধ্যার দিকে একটি ট্রেন অন্যটিকে পিছন থেকে ধাক্কা দেয়।এতে আহত হয় বেশ কয়েকজন যাত্রী। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে পুলিশ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্ঘটনাস্থলে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ জানান, আহতদের মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে ১১ জনকে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছে।  

দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী ব্রাতিস্লাভা ও পেজিনোকের ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পূর্বে।

ট্রেনগুলোতে প্রায় ৮০০ যাত্রী ছিল বলে জানা গেছে। এর আগে ১৩ অক্টোবর পূর্ব স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে ৯১ জন আহত হয়।