নাটোরে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
প্রতিকি ছবি
নাটোরে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদেকে আলাদা দুটি ধরায় যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২ অক্টোবর সকাল ১০টার দিকে এসএসসির ওই পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। ব্যবহারিক পরীক্ষা শেষে সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান। পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন ফিরোজ।
পরে ওইদিন রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
এরপরই পুলিশ অভিযানে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে।