রহস্যজনক মৃত্যু মডেলের, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক

রহস্যজনক মৃত্যু মডেলের, মরদেহ হাসপাতালে রেখে পালালেন প্রেমিক

ছবি: সংগৃহীত

হাসপাতালে মৃত মডেলের মরদেহ রেখে পালিয়ে গেছেন প্রেমিক। ভারতের মধ্যপ্রদেশের সিহোর জেলায় ঘটেছে ঘটনাটি। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

গতকাল সোমবার ভোরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ২৭ বছর বয়সী মডেল খুশবুকে। এ সময় সঙ্গে ছিলেন তার প্রেমিক। কিন্তু তাকে এক বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান তিনি।

ঘটনাটি ঘটেছে ভৈনসাখেডি এলাকার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, খুশবুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ বাজেয়াপ্ত করে ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত চলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে।

হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। তার অভিযোগ, “আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। শরীর জুড়ে নীলচে দাগ, মুখ ফুলে গেছে, ব্যক্তিগত অঙ্গে আঘাতের চিহ্ন। ওকে পিটিয়ে মারা হয়েছে।” খুশবুর বোনের কথায়, “ওকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সর্বত্র দাগ রয়েছে। আমরা ন্যায় চাই। খুনি যেন কঠোর শাস্তি পায়।”

ভারতীয় পুলিশ জানিয়েছে, প্রেমিক কাশিমের সঙ্গে লিভ ইনে ছিলেন খুশবু। তিনি-ই হাসপাতালে এনেছিলেন মডেলকে। প্রাথমিক তদন্তে বেরিয়েছে, খুশবুর শরীর খুব খারাপ হলে পালিয়ে যান কাশিম। 

সোশ্যাল মিডিয়ায় ‘ডায়মন্ড গার্ল৩০’ নামে পরিচিত ছিলেন খুশবু। তিনি ভোপালের এক উঠতি মডেল ছিলেন। ইনস্টাগ্রামে হাজার হাজার অনুসারী, নিয়মিত ফটোশুট আর ব্র্যান্ড প্রমোশনে  ব্যস্ত থাকতেন তিনি।