রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৭৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১৭৬ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২১৭৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও শুক্রবার (১৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

শনিবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ১১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ২৬৮টি মোটরসাইকেলসহ সহ মোট ২৭৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৯৮টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪টি বাস, ৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ১৪১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।