আজ রবিবার ১৬ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?
রাশিফল
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১৬ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।
ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্মব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। ধারকর্জ ঋণমুক্ত হবেন।
শূন্য পকেট পূর্ণ হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে।
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ইলেকট্রনিকস, বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ব্যবসায় মজুতমালের দাম বৃদ্ধি পাবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ হবে। লটারি, জুয়া, রেস, শেয়ার হাউজি এড়িয়ে চলুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য সুখ, ঐক্য বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আয় বুঝে ব্যয় করতে হবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয়, লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আগুন-বিদ্যুৎ থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য ঐক্য বজায় রাখা কঠিন হবে। ভাঙা প্রেম, বন্ধুত্ব জোড়া লাগবে। সহকর্মী ও দুর্জনরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে। শোক দুঃখের অশ্রু ঝরতে পারে।