যে ভিটামিনের অভাবে ঠোঁটে কালচে দাগ পড়ে

যে ভিটামিনের অভাবে ঠোঁটে কালচে দাগ পড়ে

ছবি: সংগৃহীত

ঠোঁটের স্বাভাবিক গোলাপি রং হারিয়ে কালচে দাগ পড়া অনেকেরই সাধারণ সমস্যা। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে অন্যতম কারণ হতে পারে শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের ঘাটতি। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি–১২ এবং ভিটামিন বি–৯ (ফোলিক অ্যাসিড)–এর অভাব ঠোঁটের রঙকে গাঢ় করে তুলতে পারে।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এসব ভিটামিন শরীরে পর্যাপ্ত না থাকলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে এবং ধীরে ধীরে কালচে দাগের সৃষ্টি হতে পারে। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা বা অ্যানিমিয়াসহ অন্যান্য শারীরিক দুর্বলতার সঙ্গেও এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

কেন হয় ভিটামিন ঘাটতি?

বিশেষজ্ঞদের মতে, একঘেয়ে খাদ্যাভ্যাস; পর্যাপ্ত ফল, শাকসবজি ও প্রোটিন না খাওয়া; অতিরিক্ত ফাস্টফুড; দীর্ঘমেয়াদি অসুস্থতা—
এসব কারণে বি গ্রুপের ভিটামিনের অভাব দেখা দেয়।

সমাধান কী?

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী—

খাদ্যতালিকায় ডিম, দুধ, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, ডাল, বাদাম ইত্যাদি রাখতে হবে।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

পর্যাপ্ত পানি পান ও ঠোঁট ময়েশ্চারাইজড রাখা জরুরি।

ধূমপান ঠোঁট কালচে হওয়ার অন্যতম কারণ—এটি পরিহার করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ঠিক রাখলে এবং ভিটামিন ঘাটতি পূরণ হলে বেশিরভাগ ক্ষেত্রে ঠোঁটের কালচে দাগ ধীরে ধীরে দূর হয়ে যায়।