হবিগঞ্জে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার মূল্য প্রায় ৮৩ হাজার ২০০ টাকা। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
এর আগে, সকালে গোপন সংবাদে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে বিশেষ টহলদল জালারপাড় নামক এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়।
পরবর্তীতে টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে চা-বাগানের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার মূল্য ২৪ হাজার টাকা।
অনুরূপভাবে, গোপন সংবাদের তেলিয়াপাড়া বিওপির বিশেষ টহলদল মঙ্গলবার দিবাগত রাতে তেলিয়াপাড়া এলাকার খ্রিষ্টানদের কবরস্থান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করেছে।
যার ৫৯ হাজার ২০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস হবিগঞ্জে জমা করার কার্যক্রম চলমান আছে।