আজ রবিবার ২৩ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ রবিবার ২৩ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৩ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে।

লাইফস্টাইল বদলাবে। দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে। সন্তানদের প্রেম রোমান্স বন্ধুত্ব শুভ।

স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে।

দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। গৃহবাড়ির ওপর গুরুদায়িত্ব বৃদ্ধি পাওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। প্রেমী যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। রাগ জেদ আবেগ বর্জনীয়। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন দূরে থেকে মজা দেখবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম-অর্থ দুটোই ব্যয় হবে। ফল হবে না। দুর্জন আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম বৃদ্ধি পাবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভাঙা প্রেম, বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।