নাটোরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

নাটোরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

সংগৃহীত

নেসকোর প্রিপেইড মিটার বাতিলের দাবিসহ অতিরিক্ত বিল, বিভিন্ন অনিয়ম, প্রিপেইড মিটারজনিত ভোগান্তি ও দুর্নীতি বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাওসহ সড়ক অবরোধ করেন বিক্ষোভ ছাত্র-জনতা। এসময় যানচলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের আলাইপুরস্থ নেসকো অফিসের সামনে এই র্কমসূচী পালন করা হয়। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 এ সময় শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন- আব্দুস সামাদ শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ শিক্ষার্থী ইব্রাহিম সুজন, মারুফ, বাবু, রবিন, ইমনসহ অনেকে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নেসকোর বিভিন্ন অনিয়ম, অস্বচ্ছ বিলিং, অতিরিক্ত চার্জ আরোপ, এবং প্রিপেইড মিটারজনিত জটিলতা নানা সমস্যা ভুগছে। এ ধারাবাহিকতা বিগত দিনে একাধিকবার নেসকো অফিস ঘেরাও করেন ছাত্র ও সাধারণ ভোক্তারা। এতে নেসকো অফিস থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলে আজ সোমবার সকাল থেকে নেসকো অফিস ঘেরাও করে। পরে বিকেলে সড়ক অবরোধ করে নানা ধরনের স্লোগান দেন সাধারণ ভোক্তা, ছাত্র ও জনতারা।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নেসকোর প্রিপেইড মিটার বাতিলের এর আগেও আন্দোলন হয়েছিল। নেসকো কর্তৃপক্ষ না মানা আজকে পুনরায় তারা আন্দোলন করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।