রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। 

তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। মঙ্গলবার (২৫ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

ভাসানী মিলনায়তনে বেলা ১১টা আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বিকেল ৩টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প (SCMFP)-এর Lesson Learned and Impact Dissemination Workshop-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

জামায়াতের কর্মসূচি

সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসী প্রো অ্যাকটিভ ভিলেজ রোডে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।