কিংবদন্তি অভিনেতার মৃত্যু

কিংবদন্তি অভিনেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

জার্মানের কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার আর নেই। রোববার (২৩ নভেম্বর) দুনিয়ার সফর শেষ করে না ফেরার পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড। 

ছয় দশকের কর্মজীবনে কিয়ার ২২০টিরও বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। পাশাপাশি টেলিভিশনও অভিনয় করেছেন। 

উডো কিয়ার আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ১৯৭৩-৭৪ সালে পল মরিসি ও অ্যান্ডি ওয়ারহলের ছবি ‘ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং ‘ব্লাড ফর ড্রাকুলা’-তে অভিনয়ের মাধ্যমে।

সত্তর ও আশির দশকের সিনেমায় নিয়মিত মুখ ছিলেন এই অভিনেতা। তিনি জার্মান অট্যুর রেইনার ভার্নার ফাসবিন্ডারের সঙ্গে ‘দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ’, ‘দ্য থার্ড জেনারেশন’ এবং ‘লিলি মার্লিন’-এর মতো কালজয়ী চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। 

নব্বইয়ের দশকের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গাস ভ্যান সেন্টের সঙ্গে দেখা হলে কিয়ারের কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয়। ভ্যান সেন্ট তাকে ‘মাই প্রাইভেট ইডাহো’ ছবিতে হলিউডের তারকা কিয়ানু রিভস ও রিভার ফিনিক্সের সঙ্গে অভিনয়ের সুযোগ দেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পান।