দেশে ফিরছেন তানজিয়া জামান মিথিলা
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষে দেশে ফিরছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌছানোর কথা রয়েছে।
থাইল্যান্ড থেকে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন মিউ ইউনিভার্স বাংলাদেশ। মুঠোফোনে মিথিলা জানিয়েছেন, তাকে বহনকারী বিমানটি উড্ডায়ন করেছে।
গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও তিনি মিস ইউনিভার্সের মুকুট জয় করতে পারেননি, তবুও এই প্রতিযোগিতায় এক ইতিহাস সৃষ্টি করেছেন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন এবং সেরা ৩০–এ জায়গা করে নিয়েছেন তিনি।
মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।