বায়নাসূত্রে মালিকানাপ্রাপ্ত জমির বিধান
প্রতিকী ছবি
প্রশ্ন : কেউ যদি পাঁচ কোটি টাকা মূল্যের একটি জমি ১০ লাখ টাকায় বায়না করে তৃতীয় পক্ষের কাছে সাড়ে পাঁচ কোটি টাকায় বিক্রয় করে দেয়, এই ক্রয়-বিক্রয় জায়েজ হবে কি? তৃতীয় পক্ষের কাছে বিক্রয়ের আগ পর্যন্ত ওই জমির প্রকৃত মালিক কে হবে? ব্যাবসায়িক জমি হয়ে থাকলে এর জাকাত বায়না প্রদানকারীর ওপর আসবে কি? তৃতীয় পক্ষের কাছে বিক্রয়ের আগে বায়না প্রদানকারী মারা গেলে তার ওয়ারিশরা এর মালিক হবে কি?
-মাওলানা আব্দুর রহাম, ফটিকছড়ি, চট্টগ্রাম
উত্তর : বর্তমানে প্রচলিত ক্রয়-বিক্রয় চুক্তিতে ক্রেতা আংশিক মূল্য পরিশোধ করে বায়না চুক্তি সম্পন্ন করার দ্বারা জমির ওপর মালিকানার অধিকার লাভ করে। ফলে বায়না করা জমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা জায়েজ হবে এবং বিক্রয়ের আগ পর্যন্ত প্রকৃত মালিক বায়না প্রদানকারী হবে। জমিটি যদি ব্যাবসায়িক উদ্দেশ্যে কেনা হয়, তবে এর জাকাত আদায়ের দায়িত্বও বায়না প্রদানকারীর ওপর বর্তাবে। আর বায়নাকারী মারা গেলে, এর অধিকার তার ওয়ারিশরা হবে।
বাকি মূল্যও তাদেরকেই পরিশোধ করতে হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ৩/৯, আদ্দুররুল মুখতার : ৬/৫, আল মুহিতুল বুরহানি : ২/৩৮৯, সুরা : নিসা, আয়াত : ৭, ফাতাওয়ায়ে মুফতি মাহমুদ : ৮/২৬০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।