আজ বুধবার ২৬ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

আজ বুধবার ২৬ নভেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২৬ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে।

শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন।

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন।

অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে।

জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব রব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধার-কর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।