চাঁদপুরে ভোক্তার অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক জেলার হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী পঁচাবাসী খাবার ফ্রিজে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজকে ৪৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসিকে ২০ হাজার, একই অপরাধে  ইসলামিয়া মডার্ন হাসপাতাল ফার্মেসীকে  ৫ হাজার ও মেসার্স মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানকালে হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন এবং  যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।