কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

ছবি :প্রতিনিধি

সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের দোয়া এবং ইবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও দাখিল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক মো: তবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সহ-সভাপতি মো: আব্দুর রশিদ মিঞা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মোতালেব হুসাইন, সাবেক সহকারী শিক্ষক মো: নুর আলী, সহকারী অধ্যাপক মো: আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক আব্দুছ সবুর, সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম, সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল্যাহ, সহকারী শিক্ষক আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রসার শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ২০২৫ সালে ইবতেদায়ী ৫ম শ্রেণি থেকে আফিয়া হুমায়রা ও ইসরাত তাবাসসুম অনন্যা ট্যালেন্টপুলে এবং ইশরাত জাহান ইমু সাধারণ বৃত্তি লাভ করেছে। দাখিল ৮ম শ্রেণি থেকে আব্দুল্ল্যাহ আল সাকিব ও আব্দুল্লাহ তানভীর ট্যালেন্টপুলে এবং আল হাসিব সাধারণ বৃত্তি লাভ করেছে। দাখিল পরীক্ষায় মোছা: নুসরাত জাহান লতা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।