ওয়ালটন প্লাজা থেকে ১ লাখ টাকা সহায়তা পেল সুরুজ্জামানের পরিবার
সংগৃহীত
ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির আওতায় বিশেষ আর্থিক সহায়তা পেয়েছে আরো একটি পরিবার। পরিবারটির বাকি কিস্তির টাকাও মওকুফ করেছে ওয়ালটন প্লাজা। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা গ্রহণ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুরের মৃত কিস্তি ক্রেতা সুরুজ্জামানের স্ত্রী মোছা. সাহিদা বেগম।
ওয়ালটন প্লাজা সূত্র জানিয়েছে, গাড়িচালক মো. সুরুজ্জামান ভূঞাপুরের বাহাদুর টুকনা কোনবাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি গত ২৪ এপ্রিল ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ৭২ হাজার ৪১৫ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন। কিস্তির মাধ্যমে প্রায় ৪০ হাজার টাকা পরিশোধ করেছিলেন।
গত ৫ নভেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরই পরিপ্রেক্ষিতে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক সুবিধা পেল তার পরিবার।
সম্প্রতি ভূঞাপুর ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে মোছা. সাহিদা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার সাহাদৎ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওবায়দুর রহমান তালুকদার, রিজিওনাল সেলস ম্যানেজার হাসান উল আউয়াল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আমির হোসেন এবং প্লাজা ম্যানেজারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।