চুনারুঘাটে ভারতীয় সীমান্তে ৫১ কেজি গাঁজা উদ্ধার

চুনারুঘাটে ভারতীয় সীমান্তে ৫১ কেজি গাঁজা উদ্ধার

সংগ্রহীত ছবি

চুনারুঘাটের সাতছড়ি সীমান্ত থেকে ৫১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সীমান্তের ১৬ নম্বর চা-বাগান নামের এলাকা থেকে মালিকবিহীন এসব ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

হবিগঞ্জ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সীমান্তের ১৬ নম্বর চা-বাগান নামের এলাকায় মালিকবিহীন ৫১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

গাঁজা উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে।

তার পাশাপাশি আমাদের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরো বলেন, মাদক ও চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরে আসছে।