রাজধানীর কামরাঙ্গীর চরে ছাদ থেকে পড়ে বৃদ্ধা নিহত

রাজধানীর কামরাঙ্গীর চরে ছাদ থেকে পড়ে বৃদ্ধা নিহত

প্রতিকী ছবি

রাজধানীর কামরাঙ্গীর চরের আলিনগরে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনতলার ছাদ থেকে পড়ে শাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। বৃদ্ধার মেয়ে শিল্পী বেগম জানিয়েছেন, তাঁর মা শাহানারা বেগম দুপুরে গোসল করে তিনতলার ছাদে গিয়েছিলেন। 

পরে সেখান থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত শাহানারা চাঁদপুর জেলার লালপুর উপজেলার ওসমান গনির স্ত্রী।