মাগরিবের ফরজের পর আওয়াবিন পড়া বিধান কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আওয়াবিন নামাজের সময় কখন শুরু হয়, মাগরিবের ফরজ নামাজ শেষ হওয়ার পরই, নাকি মাগরিবের ফরজ শেষ করে সুন্নত পড়ার পর? অনেকে মাগরিব নামাজের ফরজ নামাজ শেষ করে সুন্নত পড়ার আগেই আওয়াবিনের নিয়ত করে ফেলে। আমার জানার বিষয় হলো, মাগরিবের ফরজ আদায় করার পর পর আওয়াবিন পড়া যাবে, নাকি মাগরিবের সুন্নতের পর পড়তে হবে? কোনটি উত্তম হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
-একরামুল করীম, নোয়াখালী
উত্তর : কিছু আলেমের মতে, ফরজের পরই আওয়াবিনের সময় শুরু হয়। অতএব দুই রাকাত সুন্নতসহ সর্বমোট ছয় রাকাত পড়ার দ্বারা আওয়াবিন পড়ার সওয়াব অবশ্যই পেয়ে যাবে।
কিন্তু দুই রাকাত সুন্নত পড়ার পর ছয় রাকাত আওয়াবিন পড়াই শ্রেয়। উল্লেখ্য, হাদিসে আওয়াবিনের নামাজ ঊর্ধ্বে ২০ রাকাত পর্যন্ত পড়ার প্রমাণ পাওয়া যায়। (মাজমাউল আনহুর : ১/১৯৫, তিরমিজি, হাদিস : ২/২৩০, মিছবাহুজ জুজাজাহ : ১/৮১)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।