চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ হাসান রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাতে মহাসড়কে চলন্ত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রিয়াদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।